ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে যেই ৮ দল

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৬:০০, ১৩ নভেম্বর ২০২৩  

নেদারল্যান্ডস-ভারত ম্যাচ দিয়ে শেষ হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে নির্ধারিত হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলও। শেষ দল হিসেবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ।

সর্বশেষ দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। 

 

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। টুর্নামেন্টে খেলবে মোট ৮ দল। এবারের বিশ্বকাপে শীর্ষ ৮ দলই জায়গা পেতে যাচ্ছে সেই টুর্নামেন্টে। অনুমিতভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি নেদারল্যান্ডসের। তবে ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও জায়গা করতে পারেনি মেগা টুর্নামেন্টটিতে।

এবারের বিশ্বকাপে রীতিমতো চমক দেখিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের তিন সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে তারা। অনুমিতভাবে নেদারল্যান্ডসকে হারানোর পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভীতি ছড়িয়েছে আফগানরা

 

দুর্দান্ত পাফরম্যান্সের পর যথাযথ পুরষ্কারও পেয়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেয়েছে হাশমতউল্লাহ শহীদির দল। শুরুতে বাদ পড়ার শঙ্কা দেখা দিলেও শেষদিকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে ইংল্যান্ড।

 

স্বাগতিক হিসেবে আগেই জায়গা পাকা ছিল পাকিস্তানের। সেরা চার নিশ্চিত করে আগেভাগে জায়গা নিশ্চিত করেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

 

চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দল

ভারত
দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া
পাকিস্তান
আফগানিস্তান
ইংল্যান্ড
বাংলাদেশ 

সর্বশেষ
জনপ্রিয়