ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

আহত টাইগারদের সামনে লঙ্কান লায়নরা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৮:৫২, ৬ নভেম্বর ২০২৩  

একের পর এক হারের ক্ষত নিয়ে সাকিব বাহিনী যেন ‘আহত টাইগার’-এ পরিণত হয়েছে। এতে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ হয়েছে হাতছাড়া। এবার শঙ্কায় পড়েছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। সেজন্য অবশ্যই জিততে হবে শেষ দুটি ম্যাচ। প্রথমটি মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে।

 

সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের জন্য না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচটি দুদলের কাছেই গুরুত্বপূর্ণ। 


বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো টানা ছয় ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে টিম বাংলাদেশের। মাঠের পারফরম্যান্সে যেমন ছন্দ নেই তেমনি ড্রেসিং রুমের পরিস্থিতিও নড়বড়ে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শীর্ষ আটে শেষ করার বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে। 


সেজন্য লঙ্কান ও অজিদের বিপক্ষে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশের। যদিও সবশেষ এশিয়া কাপে এই শ্রীলঙ্কার বিপক্ষেই দুইবার হারের তিক্ত স্বাদ পেয়েছে টিম টাইগার্স। তবুও এগিয়ে যেতে হবে জয়ের লক্ষ্যে। চলতি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই আশানুরূপ ফল করতে পারেনি টাইগার বাহিনী। প্রথম ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া জয়টিই একমাত্র সুখস্মৃতি।


এদিকে, শ্রীলঙ্কাও রয়েছে নড়বড়ে অবস্থানে। বাংলাদেশের চেয়ে এক জয় বেশি নিয়ে দলটি রয়েছে টেবিলের সাতে। নিজেদের অবস্থান ধরে রাখতে পরের ম্যাচগুলো জিততে মরিয়া লঙ্কান বাহিনী। বাংলাদেশের বিপক্ষের ম্যাচের আগে সেই কথাই জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক কুশল মেন্ডিস।

 

সর্বশেষ
জনপ্রিয়