ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সাকিব
প্রবাস নিউজ ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপের ১৭তম ম্যাচে আজ স্বাগতিক দেশ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিঁকে থাকতে বাংলাদেশের জন্য এই ম্যাচটা জেতা জরুরি।
পুনেতে আজ টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক। তবে আজ খেলছেন না সাকিব আল হাসান। পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে হোটেল থেকে মাঠে গেলেও মাঠে নামা হচ্ছে না তার। অধিনায়ককে নিয়ে কোনপ্রকার ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ দলে এসেছে আরো এক পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে দলে এসেছেন আরেক পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








