চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শিশু খেলোয়াড়দের বিমানে চড়ালেন এমপি
প্রবাস নিউজ ডেস্ক:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এ চট্টগ্রাম বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়াতে পুরো দলকে বিমানে চড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়সহ টিম ম্যানেজমেন্টের ৩১ সদস্য।
এর আগে মঙ্গলবার ( ১৭ অক্টোবর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে রাঙামাটি জেলাকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় l
ক্ষুদে শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যেই তাদের বিমানে চড়ানোর কথা জানিয়েছেন ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন শিরোপা গ্রহণ করছেন খেলোয়াড়রা।
তিনি আরও জানান, কোমলমতি এই শিশুরা খেলায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। তাদের উৎসাহ আর অনুপ্রেরণার জন্যই এই উদ্যোগ l
বিমানে চড়তে পেরে উল্লসিত দলের খেলোয়াড়রা। মুফসিতা আক্তার নামে এক খেলোয়াড় বলেন, সত্যিই স্বপ্নের মতো লাগছে। আমাদের বিমানে চড়ানো হবে এটা কখনো ভাবিনি। এ সময়টা অনেকদিন মনে থাকবে এবং আগামীতে অনেক বড় কিছু করার পাথেয় হয়ে রবে।
সামিয়া আক্তার বলেন, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। বিমানে চড়ার যে শখ ছিল তা পূরণ করেছেন ক্যাপ্টেন তাজ। আগামীতে আরও ভালো করার অনুপ্রেরণা এবং সুখ স্মৃতি দেবে এ বিমানে চড়া। এক অসাধারণ মুহূর্ত জীবনে উপভোগ করেছি।
দলের কোচ মীর রফিকুল ইসলাম বলেন, মেয়েরা অদম্য গতিতে এগিয়ে চলছে। জেলার জন্য সুনাম বয়ে আনছে প্রতিনিয়ত। তাদের কাছে আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেল। বিমানে চড়ার পর তাদের সবার মুখে যে আনন্দ ধারা আমি দেখেছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন কিছু স্বপ্ন তাদের জীবনে অবিরত ধরা দিক।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে গত আসরে সারা দেশে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দলটি। প্রধানমন্ত্রীর হাত থেকে শিরোপা নেয় তারা।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








