লিটনের টানা দ্বিতীয় ‘ডাক’, তামিমও ব্যর্থ
প্রবাস নিউজ ডেস্কঃ
ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও রানের দেখা পাননি এই ওপেনার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যক্তিগত তৃতীয় বলে স্যাম কারানের বলে জস বাটলারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন তিনি।
ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি অধিনায়ক তামিম ইকবালও। ৬ বলে ১১ রান করে কারানের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ‘লোকাল বয়’ তামিম। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৫ ওভার ২ উইকেট ১৯ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ বলে ৬ ও মুশফিকুর রহীম ৮ বলে ১ রানে ব্যাট করছেন। প্রথম দুই ওয়ানডে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়ে বসে আছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ জিততেই হবে টাইগারদের।
একনজরে দু’দলের একাদশ
বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, ক্রিস ওকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশীদ, জোফরা আর্চার ও রেহান আহমেদ।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








