পুণেতে সাংবাদিকদের দেখে ক্ষেপে গেলেন লিটন
প্রবাস নিউজ ডেস্ক:
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ১৩ রান। পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৭৬ রানের ঝলমলে ইনিংস। কিন্তু পরের ম্যাচেই যেন আবার হারিয়ে গেলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই ফ্লিক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে আউট হন শূন্য রানে।
প্রতিপক্ষের বোলারদের সামনে টিকতে না পেরে মন-মেজাজ হয়তো তিরিক্ষি হয়ে রয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। যে কারণে মাঠের ক্ষোভ এবার সাংবাদিকদের ওপর ঝাড়লেন এই টাইগার ওপেনার।
আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গতকাল (শনিবার) বাংলাদেশ দল চেন্নাই থেকে পুণে এসে পৌঁছায়। শহরের কনরাড হোটেলে অবস্থান করছেন টিম বাংলাদেশ। এখানে আসার পর ক্রিকেটারদেরকে দুদিনের ছুটি দেওয়া হয়েছে। যে কারণে আজ (রোববার) ছিল ক্রিকেটারদের অফ ডে। অনুশীলন না থাকার কারণে, দলের সংবাদ সংগ্রহের জন্য হোটেলে হাজির হন বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকরাও। কিন্তু সেখানে গিয়ে লিটন দাসের তোপের মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা।
হোটেলের লবিতে সাংবাদিকদের দেখেই রেগে যান লিটন। রেগে-মেগে তিনি হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাক দেন। তাদের কাছে জানতে চান, ‘মিডিয়ার লোকেরা এখানে কী করছেন? তারা কেন আমাদের ছবি তুলছেন?’ বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক সূত্রে জানা গেছে এ খবর।
অথচ ভিন্ন মেরুতে অবস্থান করছেন বাংলাদেশ দলের অন্য ক্রিকেটার তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদরা। তারা কৌতূহলী গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কুশলবিনিময় করছেন। অথচ লিটন দাস বাজে আচরণের মাধ্যমে যেন তার মাঠের বিরক্তিই তুলে ধরছেন।
লিটনের এমন আচরণ দেখে সাংবাদিকদের বাইরে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান হোটেলের নিরাপত্তারক্ষীরা। বললেন, সাংবাদিকদের উপস্থিতি ক্রিকেটারদের
যেখানে বিশ্বকাপের অন্য দলগুলো সাংবাদিকদের স্বাগত জানায়, সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান তার পুরোপুরি বিপরীত। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের কারণে, গণমাধ্যমের সামনে আসতেই চান না সাকিব আল হাসান কোং।
লিটনের আচরণ দেখে মনে হয়েছে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হারের পর বাংলাদেশ দল যেন কোনো আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছেন। নিরাপত্তার স্বার্থে যেন সেখানে গণমাধ্যমের সামনে কথা বলতে মানা।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








