কীভাবে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ
প্রবাস নিউজ ডেস্কঃ
বিশ্বকাপ খেলতে ২৭ সেপ্টেম্বর ভারতে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার গুয়াহাটিতে প্রথম অনুশীলন করেছেন সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের ক্রিকেটাররা। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচ হওয়ায় প্রচলিত নিয়ম-কানুনে কিছুটা ছাড় থাকবে। দলে থাকা ১৫ জনের যে কোন ১১ জন ব্যাটিং করতে পারবেন। ব্যাটিং না করলেও বোলিং করতে বাধা থাকবে না। আবার কোন ব্যাটসম্যান চাইলে সেঞ্চুরি বা ফিফটি করার পরে উঠে আসতে পারবেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে পারবেন।
বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে। পরের ম্যাচটি বাংলাদেশ দল খেলবে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটি টেলিভিশনে সম্প্রচার করা হবে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি বাংলাদেশের চ্যানেল টি-২০ স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। এছাড়া ভারতে স্টার স্পোর্টস ২ ও স্টার স্পোর্টস ২ এইচডি’তে দেখা যাবে ম্যাচটি। এছাড়া বিভিন্ন অ্যাপের সাইবক্রিপশন করে দেখা যাবে ম্যাচটি।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








