বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবেন না উইলিয়ামসন
প্রবাস নিউজ ডেস্কঃ
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলবেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রস্তুতি ম্যাচে শুধু ব্যাটিং করবেন তিনি। তবে ফিল্ডিং করবেন না।
এরও এক সপ্তাহ পরে অর্থাৎ ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। ওই ম্যাচে খেলবেন না দলকে টানা দু’বার পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে তোলা কিউই অধিনায়ক।
উইলিয়ামসনের বিষয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘শুরু থেকেই আমরা কেনের বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছিলাম। সে খুব ভালো উন্নতি করেছে। এখন আন্তর্জাতিক ক্রিকেটের চাপের সঙ্গে মানিয়ে নেওয়ার পালা। তার বিষয়ে আমরা দিন ধরে ধরে এগোচ্ছি এবং তাকে চাপে ফেলতে চাই না।’
কেন উইলিয়ামসন গত বছর আইপিএলের সময় ইনজুরিতে পড়েন। আসরের প্রথম ম্যাচেই হাঁটুর ইনজুরি নিয়ে ছিটকে পড়েন তিনি। এরপর অস্ত্রোপচার করা হয়েছে তার। প্রায় ছয় মাস মাঠের বাইরে এই ব্যাটার।
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








