`আমাকে ভুলে যাইয়েন না`
প্রবাস নিউজ ডেস্কঃ
পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখলেও সে স্বপ্ন ভেঙে গেছে তামিমের। স্বপ্ন ভেঙেছে ভক্ত-সমর্থকদেরও। তবে স্বপ্নভঙ্গের বেদনার মধ্যেই টাইগার সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন তামিম। সমর্থকদের উদ্দেশ্য করে তামিম বলেন, ''একটাই রিকুয়েষ্ট করবো সবাইকে- আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।'
নিউজিল্যান্ড সিরিজের শুরু থেকে বিশ্বকাপ দল ঘোষণার মাঝখানের সময়টা বিসিবির সঙ্গে তার গোটা আলাপচারিতা ও দল নির্বাচন প্রক্রিয়াটাই তুলে ধরেন তামিম। ১২ মিনিটের ভিডিও বার্তায় তার প্রতি বোর্ডের আচরণকে নোংরামি বলে আখ্যায়িত করেন তিনি। তবে বিশ্বকাপ দলের প্রতি শুভকামনাও জানিয়েছেন।
ভিডিও বার্তার শুরুতে তামিম ঘটনার বিবরণ দিতে বলেন, 'যে জিনিস ঘটেছে, সেটা আমি আপনাদের পুরো ধাপে ধাপে জানাতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে এটা আমার ভক্ত বা ক্রিকেটপ্রেমিদের জানা দরকার। গত জুলাইয়ে আমি অবসর নিই, সেটার একটা কারণ ছিল। পরে প্রধানমন্ত্রীর চাওয়াতে ফিরে আসি। পরের দুই মাসে প্রচণ্ড কষ্ট করেছি। এরকম কোনো সেশন বা ব্যয়াম নাই উনারা চেয়েছে, আমি করিনি।'
তামিম আরও বলেন, 'আমি খুব বেশি খুশি ছিলাম না যা কিছু ঘটেছে শেষ চার-পাঁচ মাসে। যখন আমি খেলা শুরু করলাম (নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে) ৩০-৩৫ ওভারের মতো ফিল্ডিং করলাম। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, কিন্তু আমি সম্ভাব্য সেরাটা করেছি। ওই মুহূর্তে দরকার ছিল কিছু রান করা, ব্যাটিংটা কেমন হচ্ছে দেখা। ওই ম্যাচের পর আমি অনেক খুশি ছিলাম। শেষ চার পাঁচ ম্যাচে যা হয়েছে এগুলো মাথায় ছিল না। আমি বিশ্বকাপ খেলার দিকে তাকিয়ে ছিলাম।'
- লস অ্যাঞ্জেলসের কাছে হেরে গেলো মেসির ইন্টার মিয়ামি
- ৮১ হাজার সমর্থকের সামনে মঙ্গলবার বার্নাব্যু অভিষেক এমবাপের
- নতুন কোচিং স্টাফ খুঁজবে বিসিবি
- প্রিলিমিনারি হিটেই বাদ ইমরানুর
- কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ
- ভুল বোঝাবুঝি! ফিফটির পরই ফিরলেন শান্ত
- বাংলাদেশের বিপক্ষে বিপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবেন ক্যাম্ফার
- ডেথ ওভারে বাংলাদেশের ‘নায়ক’ হাসান
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ভারতে দল পাঠাবে পাকিস্তান
- ভুটানের নারী লিগে বাংলাদেশের আরও চার ফুটবলার








