ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরল

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৭:২৫, ২৩ সেপ্টেম্বর ২০২৩  

বল স্টেট ইউনিভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগামে প্রায় ১২ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

বল স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। 

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার বল স্টেট ইউনিভার্সিটিতে দেশীয় সংস্কৃতি তুলে ধরেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রিংকার সেন্টারে সংস্কৃতি বিনিময় অনুষ্ঠানে সেখানে অধ্যয়নরত বাংলাদেশ শিক্ষার্থীরা দেশীয় শিক্ষা, সাহিত্য, উল্লেখযোগ্য স্থাপনা, নদ-নদীসহ দেশীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরেন।

বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের উল্লেখযোগ্য বিষয়গুলো জানাতে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ সম্পর্কিত ১০ বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে দেশীয় সংগীত ও নৃত্য পরিবেশনার পাশাপাশি বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়।

বল স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীরা।

বল স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী লাইনুন্নাহার দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশকে তুলে ধরার মতো অনেক সম্পদ আছে। আমাদের দেশ সম্পর্কে জেনে এখানে পড়াশোনা করতে আসা অন্য দেশের শিক্ষার্থীরাও অনেক বেশি আনন্দিত। এমন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের শিক্ষার্থীরা একে-অপরের সংস্কৃতি, ভাষা, সাহিত্য অর্থনীতি সম্পর্কে জানার সুযোগ পাই।'

বল স্টেট ইউনিভার্সিটিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগামে প্রায় ১২ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়