ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

লটারিতে বাংলাদেশি প্রবাসীর বাজিমাত, জিতলেন ৩ কোটি টাকা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৮:১৬, ২১ সেপ্টেম্বর ২০২৩  

সৌদি আরব প্রবাসী এক বাংলাদেশি লটারিতে এক মিলিয়ন দিরহাম (প্রায় তিন কোটি টাকা) জিতেছেন। সংযুক্ত আরব আমিরাতের ‘মাহজুজ ড্র’ জেতা ওই যুবকের নাম মোহাম্মদ শাহিন (৩১)। তিনি দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে সুপারভাইজার পদে চাকরি করেন। খবর গালফ নিউজের।

ই-মেইলে লটারি জয়ের খবর পান শাহিন। প্রথমে তিনি লটারি জয়ের বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না। পরে তিনি অ্যাকাউন্টে লগইন করে নিশ্চিত হন।

ই-মেইলে মাহজুজ ড্রয়ের পক্ষ থেকে শাহিন জানানো হয়, তাদের সাপ্তাহিক র‍্যাফেল পুরস্কারটি পাচ্ছে শাহিনের কাছে থাকা ৩৮২২৫৮১৯ নম্বরের লটারি টিকিটটি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শাহিন বলেন, আমি হতবাক ও বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে এত টাকা দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এই প্রথম আমি আমার অ্যাকাউন্টে এত শূন্য দেখলাম। 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়