ওয়াশিংটন ডিসি বইমেলা আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু
প্রবাস নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে যাচ্ছে বইমেলা। চতুর্থ এই ওয়াশিংটন ডিসি বইমেলা আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল রোববার অপরাহ্নে ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এই বইমেলা আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নাসরিন আহমেদ মুনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রথম বইমেলার প্রধান সমন্বয়ক স্থপতি আনোয়ার ইকবাল কচি ওয়াশিংটন ডিসি বইমেলা আয়োজনের পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, ওয়াশিংটন ডিসিতে বইমেলা আয়োজনের প্রথম স্বপ্নদ্রষ্টা ছিলেন বইপ্রেমিক দোস্তগীর জাহাঙ্গীর। তার প্রস্তাবনায় সমমনা শুভানুধ্যায়ীদের সাহায্য, সহযোগিতা আর পৃষ্ঠপোষকতায় ২০১৮ সালে প্রথম ওয়াশিংটন ডিসি বইমেলা আয়োজন করা হয়। এরপর ২০১৯ ও ২০২২ সালে এই বইমেলা সফলভাবে আয়োজনের মাধ্যমে ওয়াশিংটন ডিসি বইমেলা আজ ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। তিনি আগামী বইমেলা আয়োজনে সবার সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি বইমেলার প্রধান উপদেষ্টা ভয়েজ অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার বলেন, বইমেলা পাঠক, প্রকাশক ও দূর-দূরান্ত থেকে আগত বহু অচেনা অজানা মানুষের সাথে পরিচিত হওয়ার এক অপার সুযোগ! সেইসাথে বইমেলা বিগত দিনের বই পড়ার অভ্যাসকেও জাগ্রত করে। তিনি আগামী বইমেলায় সকলের উপস্থিতি কামনা করেন।
এর আগে দ্বিতীয় ওয়াশিংটন ডিসি বইমেলার প্রধান সমন্বয়ক বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা সামিনা আমিন বইমেলা আয়োজনের উদ্দেশ্য, নীতিমালা এবং আগামী বইমেলার বাজেট উপস্থাপন ধরেন। তার উপস্থাপনার মাঝে বিগত তিনটি বইমেলা আয়োজনের স্থিরচিত্র তুলে ধরা হয়।
এবারের বইমেলার প্রধান সমন্বয়ক যোগাযোগ বিশেষজ্ঞ ড. নজরুল ইসলাম আগামী বইমেলা সফলভাবে আয়োজনে উপস্থিত সকলের সুচিন্তিত পরামর্শ কামনা করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি উপস্থিত ছিলেন।
source : samakal
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








