ভিসা ফি বাড়ানোর ঘোষণা যুক্তরাজ্যের
প্রবাস নিউজ ডেস্কঃ
ভিসা ফি বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছে ব্রিটিশ সরকার, যা আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন ফি কাঠামোতে বলা হয়েছে, যারা ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবে তাদের আগের চেয়ে অতিরিক্ত ১৫ ব্রিটিশ পাউন্ড দিতে হবে। অন্যদিকে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে দিতে হবে ১২৭ পাউন্ড বেশি।
যুক্তরাজ্যের হোম অফিস জানিয়েছে, নতুন সংস্কারের ফলে ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীদের খরচ দাঁড়াবে ১১৫ ব্রিটিশ পাউন্ডে। অন্যদিকে স্টুডেন্ট ভিসার আবেদনের ক্ষেত্রে খরচ দাঁড়াবে ৪৯০ পাউন্ডে।
চলতি বছরের জুলাইতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, পাবলিকখাতের মজুরি বৃদ্ধিতে সহায়তার জন্য ভিসার আবেদনের ফি বাড়ানো হবে।
যুক্তরাজ্যের বাড়তি ফি কার্যকর হবে প্রবেশ ছাড়পত্র ও যুক্তরাজ্যে অবস্থান-ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও। যার মধ্যে কাজ ও পড়াশুনা ফির বিষয়টিও রয়েছে। তাছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি ও কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি ফিও এতে যুক্ত হবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








