অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের, কত পাবেন বিজয়ীরা?
প্রবাস নিউজ ডেস্কঃ
অর্থমূল্য বাড়ছে নোবেল পুরস্কারের। গতবারের চেয়ে এ বছরের বিজয়ীরা ১০ লাখ সুইডিশ ক্রোনা বেশি পেতে চলেছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নোবেল ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ১ কোটি ১০ লাখ ক্রোনা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ৯০ লাখ টাকা।
সাম্প্রতিক বছরগুলোতে নোবেল পুরস্কারের অর্থমূল্য বেশ কয়েকবার বাড়ানো-কমানো হয়েছে। দাতাদের মতে, ফাউন্ডেশনের আর্থিক অবস্থা কেমন যাচ্ছে, তার ওপর নির্ভর করেই পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়।
২০১২ সালে নোবেল পুরস্কারের অর্থমূল্য এক কোটি থেকে ৮০ লাখ ক্রোনায় নামিয়ে এনেছিল কর্তৃপক্ষ। সেসময় ফাউন্ডেশনের অর্থভাণ্ডার বাড়ানোর চেষ্টা করছিল তারা।
পরে ২০১৭ সালে পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে ৯০ লাখ ক্রোনা করা হয়। ২০২০ সালে তা আরও বাড়িয়ে আবারও এক কোটি ক্রোনায় নিয়ে যায় নোবেল ফাউন্ডেশন।
অবশ্য গত এক দশকে ইউরোর বিপরীতে প্রায় ৩০ শতাংশ দরপতন হয়েছে সুইডিশ ক্রোনার। এর ফলে, পুরস্কারের অর্থমূল্য বাড়ালেই সুইডেনের বাইরে বসবাসকারী নোবেল বিজয়ীরা খুব বেশি ধনী হয়ে উঠবেন, তা বলা যাবে না।
২০১৩ সালে অর্থমূল্য কমে ৮০ লাখ ক্রোনা হওয়া সত্ত্বেও বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল বিজয়ীরা সে বছর মার্কিন মুদ্রায় হাতে পেয়েছিলেন প্রায় ১২ লাখ ডলার
এ বছর আগামী ২ অক্টোবর থেকে ফিজিওলজি বা মেডিসিন বিভাগ দিয়ে শুরু হবে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। এরপর ক্রমান্বয়ে জানা যাবে পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে কারা জিতছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








