ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

প্রধানমন্ত্রীর সংবর্ধনা নিয়ে যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক আ.লীগের মধ্য

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও নাগরিক সংবর্ধনা নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের প্রচার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও নাগরিক সংবর্ধনা নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে চলছে প্রতিযোগিতা। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মধ্যে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় নির্দেশ কার হাতে তা এখনও তা প্রকাশ না করায় এ প্রতিযোগিতা দেখা দিয়েছে। উভয় পক্ষ আলাদা ভাবে নাগরিক সংবর্ধনার পোষ্টার ছাপিয়ে প্রচার চালাচ্ছে।

দীর্ঘদিন দেশে অবস্থানের পর নিউইয়র্কে ফিরেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। নিউইয়র্কের পৌঁছে বেশ কয়েকটি সভা-সমাবেশ করেছেন তিনি। এসব সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা প্রদানের জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে দেওয়া কোনো নির্দেশনা রয়েছে কিনা তা তিনি স্পষ্ট করেননি।

ড. সিদ্দিকুর রহমান বরাবরই তার ফেসবুক আইডিতে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকেন। সেখানে তিনি নানা ঘোষণা দেন। ফেসবুক বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনার আয়োজক। কিন্তু তা মানতে না রাজ নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। সিদ্দিকুর রহমান দেশে অবস্থানকালে মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়ে পোষ্টার ছাপে ও প্রচার করে।

স্থানীয় সময় শনিবার জ্যাকসন হাইটসের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ স্পষ্টভাবে জানিয়ে দেন প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। প্রায় এক দশক ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তাই করে আসছে। অন্য কোনো অঙ্গ সংগঠন বা গোষ্ঠীর এ ধরনের সংবর্ধনার আয়োজনের এখতিয়ার নেই।

এদিকে শনিবার সন্ধ্যায় শোভাযাত্রা শেষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ডা. মাসুদুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা রয়েছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এবার প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনার আয়োজন করবে। তা মেনে নিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। একই মত প্রকাশ করেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী (ইমদাদ)।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও নাগরিক সংবর্ধনা নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে যে তীব্র লড়াই চলছে এর প্রভাব পড়েছে সাধারণকর্মীদের ওপর। তারা বিভ্রান্তি পড়েছেন। শিগগিরই এ সমস্যার সমাধান না হলে গত কয়েক বছরের মতো এবারও সরাসরি নয়, ভার্চুয়াল সংবর্ধনার ঘোষণা আসতে পারে বলে দলীয় হাইকমান্ডের থেকে এমন আশঙ্কা করছে সচেতন মহল।    

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়