ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

কুয়েতে অবৈধ অভিবাসীদের যে হুঁশিয়ারি দিল সরকার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০০:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৩  

কুয়েতে বসবাসরত অবৈধ অভিবাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। বলেছে, কুয়েতের মাটিতে অবৈধ অভিবাসীদের কোনো জায়গা নেই। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কুয়েতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চলছে। আটকের সঙ্গে সঙ্গে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। গত সাত দিনে বিভিন্ন দেশের ৬১১ জন পুরুষ ও ৩৭৮ জন নারীকে ফেরত পাঠানো হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের গ্রেফতার ও নির্বাসনে পাঠাতে অভিযান অব্যাহত থাকবে।

কুয়েতে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা বিবিন্ন দেশের অবৈধ অভিবাসীদের ধরতে প্রতিদিন অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের ধরতে জনবসতি এলাকা থেকে শুরু করে মরুভুমিতে পশুখামার এমনকি পরিত্যক্ত এলাকাতে প্রতিদিন অভিযান চলছে। এক পরিসংখ্যান মতে, ট্রাফিক আইন লঙ্ঘন ও অন্যান্য কারণে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত গত আট মাসে ১৮ হাজারের বেশি প্রবাসীকে আটক করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কুয়েতের শ্রমবাজারকে বিশুদ্ধ করতে এই অভিযান চালানো হচ্ছে। যারা কুয়েতের আইন মেনে চলে না তাদের প্রতি কোনো সহনশীলতা দেখানো হবে না। আগামী দুই বছরের মধ্যে কুয়েতে অবৈধ অভিবাসি মুক্ত করার কথাও বলা হয়েছে। কুয়েতে এক স্পন্সরের আকামা দিয়ে অন্য স্থানে কাজ করা দেশটির আইনে অবৈধ। একইভাবে  লাইসেন্স ব্যাতীত কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বা হকারি সম্পূর্ণ অবৈধ। আইন লঙ্ঘনকারী হিসেবে গ্রেফতার হলে জেল জরিমানা এমনকি কুয়েতে থেকে  বিতাড়িত করা হয়।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়