ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে যোগ দিলেন বিচারক স্বপ্নারা খাতুন
প্রবাস নিউজ ডেস্কঃ
বাঙালি বংশোদ্ভূত বিচারক খাতুন স্বপ্নারা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বোর্ডে ট্রাস্টি হিসেবে যোগ দিয়েছেন।
বাঙালি বংশোদ্ভূত বিচারক স্বপ্নারা খাতুন ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বোর্ডে ট্রাস্টি হিসেবে যোগ দিয়েছেন। এই ট্রাস্ট প্রবাসী নেতৃত্বাধীন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা দক্ষিণ এশিয়ার জন্য কাজ করে থাকে।
স্বপ্নারা খাতুন একজন সার্কিট জজ এবং ডেপুটি হাইকোর্টের বিচারক যিনি লন্ডনে পারিবারিক ও ফৌজদারি মামলা পরিচালনা করেন।
এর আগে তিনি ২৪ বছর ধরে ব্যারিস্টার হিসেবে কাজ করেছেন। তিনি বিশেষজ্ঞ সরকারি উপদেষ্টা সংস্থা, ফ্যামিলি জাস্টিস কাউন্সিলে কাজ করেছেন। খাতুন স্বপ্নার বিভিন্ন দাতব্য সংস্থার বোর্ডে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং তিনি বর্তমানে এক্সেস টু জাস্টিস ফাউন্ডেশনের লর্ড চিফ জাস্টিসের মনোনীত ট্রাস্টি। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হোলওয়ে কর্তৃক সম্মানসূচক ডক্টর অব লস উপাধিতে ভূষিত হন এবং এর কলেজ কাউন্সিলের সদস্য। তিনি ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের অনারারি ল ফেলো।
নিয়োগের বিষয়ে তিনি বলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তিনি ট্রাস্টের দৃষ্টিভঙ্গি সমুন্নত রাখতে বিশেষজ্ঞ জ্ঞান ও কৌশলগত দিকনির্দেশনা দেবেন।
দক্ষিণ এশিয়ায় ব্যাপক দারিদ্র্য, বৈষম্য ও অবিচার মোকাবিলায় ২০০৭ সালে সাবেক প্রিন্স অব ওয়েলস এবং একদল ব্রিটিশ এশীয় ব্যবসায়ী নেতা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








