সামিটের আজিজ খান এখন সিঙ্গাপুরের ৪১তম শীর্ষ ধনী: ফোর্বস
প্রবাস নিউজ ডেস্কঃ
সিঙ্গাপুরের ৫০ ধনী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেই তালিকার ৪১তম অবস্থানে আছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত বছর তার অবস্থান ছিল ৪২তম। এবার তিনি একধাপ এগিয়েছেন।
সম্প্রতি প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, মুহাম্মদ আজিজ খানের মোট সম্পদের পরিমাণ ১.১২ বিলিয়ন ডলার।
৬৮ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। তাকে বাংলাদেশের বিদ্যুৎ খাতের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়।
সামিট গ্রুপ বাংলাদেশের একটি শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান। তারা বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স, আবাসন ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করে।
আরও পড়ুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা
সর্বশেষ
জনপ্রিয়








