ভিয়েনায় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দূতাবাসের শিরোপা জয়
প্রবাস নিউজ ডেস্কঃ
গত বছরের মতো এবারও ভিয়েনাস্থ ক্রিকেট প্রিয় দেশগুলোর দূতাবাস সমূহের উদ্যোগে এক প্রীতি টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভিয়েনাস্থ বাংলাদেশ ও শ্রীলঙ্কা দূতাবাস ও স্থায়ী মিশনের যৌথ আয়োজনে ডে লা সালে স্পোর্টজেনট্রামে ৩ সেপ্টেম্বর দূতাবাস কাপ ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজিত হয়।
এতে ৮টি দূতাবাসের কর্মকর্তা দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গ্রুপ পর্যায়ের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দল হিসেবে বাংলাদেশ ও ভারত দূতাবাস ফাইনালে উন্নীত হয়।

ফাইনালে ভারতীয় দূতাবাসকে হারিয়ে বাংলাদেশ দূতাবাস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাসের এটা টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালেও একই টুর্নামেন্টে বাংলাদেশ দূতাবাস চ্যাম্পিয়ন হয়।

উৎসবমুখর এ দিনটিতে অংশগ্রহণকারী সকল দেশের রাষ্ট্রদূতসহ অংশগ্রহণকারী দূতাবাসসমূহের কূটনীতিক সপরিবারে অংশগ্রহণ করেন। খেলার পাশাপাশি বিভিন্ন দূতাবাসের প্যান্ডেলগুলোতে স্থানীয় খাবারের পরিবেশন ছিল অন্যতম আকর্ষণ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








