জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
প্রবাস নিউজ ডেস্কঃ
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফ্রাঙ্কফুর্ট শহরের স্থানীয় একটি অডিটোরিয়ামে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নামে নতুন একটি সংগঠন এই মিলনমেলার আয়োজন করে। এ সময় প্রবাসী বাংলাদেশিরা সপরিবারে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। জার্মানি প্রবাসী শিল্পী মুনিম একের পর এক গান পরিবেশন করে সকলকে মাতিয়ে রাখেন। মীর জাবেদা ইয়াসমিন ইমির আবৃতি মুগ্ধ করেছে সবাইকে। এছাড়াও শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে নারীদের চেয়ার খেলা, ছোটদের বিভিন্ন খেলাধুলা এবং সবার জন্য লাটারি খেলার আয়োজন ছিলো। বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজকরা।

নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতির বিস্তার এবং সকলে মিলেমিশে থাকতে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আগত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত সংগঠন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সকলে মিলে ঐক্যবদ্ধ থেকে সামাজিক কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








