কুয়েতে আওয়ামী লীগের আলোচনা সভা
প্রবাস নিউজ ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কুয়েত আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে কুয়েত সিটির সুইজ বেল প্লাজায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি মো. সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কমিউনিটি নেতা ফয়েজ কামাল।
শামছুল হক ও কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম বাবুল ভুইয়া, মুরাদুল হক চৌধুরী, সুরুক মিয়া।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে আলোচনা করেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছেন তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








