নতুন করে তুরস্ক কেঁপে উঠলো ৩৩ বার
প্রবাস নিউজ ডেস্ক :
ভূমিকম্পে আবারো কেপে উঠল তুরস্ক। স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলের হাতায় প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। এরপর আরও ৩২টি পরাঘাতে কেঁপে উঠেছে তুরস্কের ওই অঞ্চল।
দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, সোমবার রাতের ভূমিকম্পের পর ৩২টি পরাঘাত অনুভূত হয়েছে। যার মধ্যে একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলেইমান সোইগু নিশ্চিত করে জানান, ভূমিকম্পে ৩ জন নিহত ও কমপক্ষে ২১৩ জন আহত হয়েছেন। নিহত তিনজন হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগি শহরের বাসিন্দা।
বেসামরিক সূত্রে জানা যায়, শুধু তুরস্ক নয়, পাশের দেশ সিরিয়া, লেবানন ও মিসরেও ভূকম্পন অনুভূত হয়েছে। এবারের এ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৬৮০ জন আহত গয়েছে।
গৃহযুদ্ধের সময় থেকে সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় আহত ৪৭০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








