কানাডা মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
প্রবাস নিউজ ডেস্কঃ
বরফাচ্ছন্ন কানাডার এই সময়টায় প্রবাসী বাঙালিরা মেতে ওঠে আনন্দ-উৎসবের অন্যরকম এক মিলন মেলায়। আর এই মিলন মেলাকে আরও প্রাণবন্ত করে তুলতে আমন্ত্রিত হন বাংলাদেশের প্রথিতযশা কিংবদন্তি শিল্পীরা। ইতোমধ্যেই অনেক স্বনামধন্য শিল্পীরা সুদূর বাংলাদেশ থেকে এসে কানাডায় অবস্থান করছেন।
প্রায় এক লাখেরও বেশি প্রবাসী বাঙালি উত্তর আমেরিকার দেশ কানাডায় বসবাস করেন। তাদেরকে গানে গানে মাতানোর জন্য বছরের এই সময়টাতে শিল্পীদের বেশি দেখা যায়। এরমধ্যে রয়েছেন বাংলাদেশের কয়েকজন তারকাখ্যাত সংগীতশিল্পী। আছেন কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, ফোকসম্রাজ্ঞী মমতাজ, লাভলী দেব, তপন চৌধুরী, প্রতীক হাসান, ইমরান, বালামের মতো সাড়া জাগানো শিল্পীরা।
‘বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি’র আয়োজনে ক্যালগেরি শহর মাতাতে জেনেসিস সেন্টারে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠানে আসছেন তারা। এছাড়া মুজা, ‘ক্রোনেজ’ ও ক্যালগেরির স্থানীয় ‘কায়া’ ব্যান্ড দল সংগীত পরিবেশ করবেন।
অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে শহরে ব্যাপক আয়োজন লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন স্থানে বাংলাদেশি তারকাদের পোস্টার দেখা গেছে। প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ইতোমধ্যে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, ‘শুধু আনন্দ-বিনোদন নয়; আমরা আমাদের সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে চাই। আর সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।’
সহ-সভাপতি কাজী জুনায়েদ হোসেন বলেন, ‘এই শহরের বাইরে থেকেও যাতে সবাই এসে অনুষ্ঠান উপভোগ করতে পারেন সেজন্য প্যাকেজে আবাসিক হোটেলের ব্যবস্থা রেখেছি। আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশ ও কানাডার মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।’
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ বলেন, ‘নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই, যোগসূত্র তৈরি করতে চাই। সে লক্ষ্যেই এই ফেস্টিভ্যাল।’
উল্লেখ্য, আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য এই আনন্দ-উৎসবে আলবার্টা সরকারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








