২০ হাজার মুসল্লির অংশগ্রহণে শেষ হলো মুনা সম্মেলন
প্রবাস নিউজ ডেস্কঃ
ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী মুনা সম্মেলনে অংশ নেন।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ প্রবাসী মুসলমানদের অংশগ্রহণে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘মানবতার জন্য কোরআনের নির্দেশিকা’ শীর্ষক মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-র ষষ্ঠ সম্মেলন।
তিনদিনের এ সম্মেলনে পরপর দুইদিন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী অংশ নেন। শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় সম্মেলনের আলোচনায় তিনি বক্তব্য দেন।
তিনি বলেন, ‘আল কোরআন হচ্ছে আল্লাহর শিফা (আরোগ্য ও নিরাময়)। কোরআন হচ্ছে একটি কালজয়ী অলৌকিক ঘটনা। মহান আল্লাহর যেমন লয় নাই ক্ষয় নাই, তেমনি কোরআনেরও কোনো লয় নাই ক্ষয় নাই।’
সম্মেলনে প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন বলে মুনা কর্তৃপক্ষ জানিয়েছে। সম্মেলনের আয়োজকরা জানান, ড. মিজানুর রহমান আজহারী এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা এবং মুনা সম্মেলনে অংশ নিলেন।
সম্মেলনে ইসলামি চর্চা ও আলোচনা ছাড়াও ছিল সেমিনার, ছোটদের অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ও ইয়ুথ প্রোগ্রাম। চারটি মহাদেশ থেকে ইসলামিক বিদ্বানরা উক্ত সম্মেলনে যোগ দেন।
মুনা কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ ও আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় শনিবারের আলোচনায় অংশ নেন ড. ওমর সুলাইমান, ড. আলতাফ হোসেন, হারুণ রশিদ ও সাইখ আব্দুল নাসির জাগদা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








