কুয়েত ছাড়ার আগে প্রবাসীদের জন্য নতুন আইন
প্রবাস নিউজ ডেস্কঃ
গতকাল শনিবার থেকে এই আইন কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতে থেকে দেশে সফরে যাওয়ার আগে প্রত্যেক প্রবাসীকে ট্রাফিক জরিমানা থাকলে সেটি পরিশোধ করতে হবে ।
গতকাল শনিবার থেকে এই আইন কার্যকর হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যেকোন প্রবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা পরিশোধ করতে পারবে। এছাড়া সাধারণ ট্রাফিক বিভাগের সঙ্গে সংযুক্ত বিভাগগুলিতে গিয়ে তাদের বকেয়া পরিশোধ করারও সুযোগ রয়েছে।
এই বিভাগগুলো রয়েছে কুয়েতের বিভিন্ন গভর্নরেট জুড়ে, সেইসাথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থল ও সমুদ্র বন্দরের মধ্যে অবস্থিত অফিসগুলিতেও এই জরিমানা পরিশোধ করা যাবে।
কুয়েতের অভ্যন্তরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবং দেশটির সড়ক দুর্ঘটনা কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
নিয়ম কার্যকর হওয়ার প্রথম দিনেই ৪০৫টি ট্রাফিক আইন লঙ্ঘন বাবদ প্রবাসীদের কাছ থেকে ৩১ হাজার দিনার সংগ্রহ করা হয়েছে কুয়েতের বিমানবন্দরে।
অন্যদিকে জরিমানা পরিশোধ করতে ব্যর্থ এমন ১০ প্রবাসীকে কুয়েত থেকে দেশে সফরে যেতে দেওয়া হয়নি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








