ফ্রান্সে বাংলাদেশি প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার আহব
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধুর নাম যে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে তা প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। ফ্রান্সস্থ সাংবাদিক পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এই অভিমত তুলে ধরেন।
শনিবার রাজধানীর প্যারিসের স্থানীয় এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সে বসবাসরত সাংবাদিকদের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করে ফ্রান্সের বেড়ে ওঠা শিশু কিশোররা। অংশগ্রহণকারী শিশু-কিশোররা রং পেন্সিল আর তুলিতে বঙ্গবন্ধু ও স্মৃতিসৌধ, জাতীয় পতাকাসহ দেশের নানা আইকনিক স্থান ও প্রতিষ্ঠানের ছবি আঁকে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।
সাংবাদিক আব্দুল আজিজের সভাপতিত্বে নয়ন মামুনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন আবু তাহির, লুৎফুর রহমান বাবু, ওমর ফারুক মিজানুর রহমান, জাফর ইকবাল, মারুফ চৌধুরী, মাসুদ আহমদ, ফাহাদ, রশিদ চৌধুরী, শেখ সামিরা, ইসরাত জাহান, ইরফান, তানিয়া সহ আরো অনেকে।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, ফ্রান্সের বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতে এমন অনুষ্ঠান আরও বেশি করে আয়োজন করা উচিত। ভবিষ্যতে বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবুল কালাম মামুন ও মাসুমা ইসলাম নদ
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








