মুনা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আজহারী
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসলামী চিন্তাবিদ ও মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় আগামী ১৮ আগষ্ট শুরু হচ্ছে প্রবাসে মুসলমানদের সবচেয়ে বৃহৎ মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) সম্মেলন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী ২০ আগষ্ট পর্যন্ত। এই সম্মেলনে তিনি বিশেষ বক্তা হিসেবে কোরআন ও হাদিসের বিশ্লেষণধর্মী বক্তব্য প্রদান করবেন আজহারী।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত মুনার প্রেস কনফারেন্সে নেতৃবৃন্দরা কনভেনশনে ড. মিজানুর রহমান আজহারীর উপস্থিতির জানান। এর আগে সম্মেলনের প্রচার ও প্রচারণায় কোথাও তার নাম উল্লেখ করা হয়নি। তার সাথে চূড়ান্ত কথা না হওয়ায় আয়োজকরা নিশ্চিত হতে পারেননি বালে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট হারুন অর রশীদ, কনভেনশনের চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ, আব্দুল্লাহ আরিফ, আহমেদ আবু ওবায়দুল্লাহ, ড. রিয়াজুল ইসলাম ও ফকরুল ইসলাম মাসুম।
‘মানবতার জন্য কুরআনের নির্দেশিকা’ এ শ্লোগানে এবার প্রায় ১৮/২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলনে ইসলামি চর্চা ছাড়াও থাকবে সেমিনার, ছোটদের অনুষ্ঠান, নারীদের জন্য আলাদা অনুষ্ঠান, বাচ্চাদের খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম ও ইয়থ প্রোগ্রাম। ৪টি মহাদেশ থেকে ইসলামিক চিন্তাবিদরা এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








