বাংলাদেশিসহ ২০০ অভিবাসীকে ফেরত পাঠালো রোমানিয়া
প্রবাস নিউজ ডেস্কঃ
চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ার অভিবাসন পুলিশ প্রায় ২০০ জন অনিয়মিত অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। তাদের মধ্যে ৫১ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছে রোমানিয়া অভিবাসন কর্তৃপক্ষ।
রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে অনিয়মিত অবস্থায় থাকা মোট ১৯৩ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে।
তাদের মধ্যে ১৮৯ জনকে রোমানিয়া থেকে বিমানযোগে পাঠানো হয়েছে এবং চার ব্যক্তিকে রোমানিয়া সীমান্ত পুলিশের উপস্থিতিতে সরাসরি তাদের নিজ দেশে পৌঁছে দিয়ে বিতাড়ন বাস্তবায়ন করা হয়েছে।
আইজিআই আরও জানিয়েছে, বেআইনিভাবে রোমানিয়া থেকে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টা এবং রোমানিয়া ত্যাগ করতে জারি হওয়া প্রত্যাবর্তনের সিদ্ধান্ত অমান্য করায় এসব অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসীদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ৩৩ জন পাকিস্তানি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
ইউরোপের দেশটি ছাড়ার সময় রোমানিয়ায় বিদেশিদের অধিকার সংক্রান্ত সংশোধিত কার্যবিধির জিইও নং ১৯৪/২০০২-এর অধীনে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে রোমানিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
রোমানিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের মুক্ত চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের জন্য চেষ্টা করে আসছে। ২০২২ সালের শেষদিকে ক্রোয়েশিয়ার আবেদন গ্রহণ হলেও বাতিল হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়ার আবেদন।
ইইউর শর্তপূরণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ভিসা নিয়ে আসা অভিবাসীদের নিয়ে রোমানিয়ার বেশ কড়া নজরদারি রয়েছে।
শেনজেন জোনে প্রবেশে করতে মরিয়া রোমানিয়া। তাই সীমান্তে কড়া নিরাপত্তা বজায় রেখে ইইউর দেশগুলোর সম্মতি পেতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনজি ও অভিবাসন সংস্থাগুলো।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








