ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৪:৩০, ৯ আগস্ট ২০২৩   আপডেট: ০৪:৩২, ৯ আগস্ট ২০২৩

সংগ্রাম-স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা– এই প্রতিপাদ্যকে উপজীব্য করে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা। ১৫ আগস্ট কালরাতে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডে নিহত স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যগণ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গমাতার  ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং দৃঢ়চেতা, দূরদৃষ্টি সম্পন্ন বেগম ফজিলাতুন নেছা মুজিবের জীবনের উপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর সংগ্রামের নেপথ্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে অপরিসীম রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গমাতার অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। বঙ্গবন্ধু কারাগারে থাকাকালীন সময়ে নিজে দৃঢ় ও অবিচল থেকে বঙ্গবন্ধুকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে এবং বঙ্গবন্ধুর পরামর্শ নিয়ে স্বাধীনতা সংগ্রামকে বেগবান করেছিলেন বঙ্গমাতা। বঙ্গমাতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, অপরিসীম ধৈর্য্য ও অসীম সাহস নিয়ে আমৃত্যু বঙ্গবন্ধুর পাশে থেকে একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর হিসেবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব দেশ ও জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। দেশ ও জাতির জন্য অপরিসীম ত্যাগ, সহমর্মিতা, সহযোগিতা ও বিচক্ষণতাই তাঁকে বঙ্গমাতার আসনে আসীন করেছে।
রাষ্ট্রদূত ফয়জুননেসা আরও বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্ত ও কর্মগুণে নারীর ক্ষমতায়ন, জলয়ায়ু পরিবর্তন মোকাবেলার মতো বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ আজ নেতৃস্থানীয় পর্যায়ে আসীন। ২০৪১ সালের মাঝে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর `` স্মার্ট বাংলাদেশ `` বিনির্মাণে রাষ্ট্রদূত নতুন প্রজন্মকে পরিশ্রমী, আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হওয়ার আহ্বান জানান। 
সর্বশেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করা হয়।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়