ইউক্রেন সংকট: জেদ্দায় দূত পাঠাবে চীন
প্রবাস নিউজ ডেস্কঃ
ইউক্রেন সংকট: জেদ্দায় দূত পাঠাবে চীন
চীনের ইউরেশিয়া বিষয়ক বিশেষ দূত লি হুই।
ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য আলোচনায় চীনের ইউরেশিয়া বিষয়ক বিশেষ দূত লি হুই অংশ নেবেন।
শুক্রবার (৪ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে গঠনমূলক ভূমিকা পালন করে যেতে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।
ইউক্রেইন ও পশ্চিমা কূটনীতিকরা আশা করছেন, চলতি সপ্তাহান্তে জেদ্দায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে ৪০টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অপরাপর ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউক্রেইনে রাশিয়ার যুদ্ধের অবসান ঘটাতে ভবিষ্যত শান্তির জন্য মূল নীতিমালায় একমত হবেন।
বৈঠকটি রাশিয়াকে ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই উদ্যোগ শান্তি প্রতিষ্ঠায় তার প্রস্তাবিত ১০ দফা ফর্মূলার ভিত্তিতে এই শরতেই বিশ্বব্যাপী দেশগুলোর নেতাদের একটি ‘শান্তি সম্মেলনের’ সুযোগ করে দেবে বলে আশা করছি।
চীন যদি ইউক্রেনের শান্তি প্রস্তাবকে সমর্থন করলে তা কিয়েভ ও পশ্চিমাদের জন্য সৌদি আরবের বৈঠকে সবচেয়ে বড় প্রাপ্তির হবে। কেননা, ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে আসছে চীন। ইউক্রেনে আগ্রাসনের নিন্দা জানানোর আন্তর্জাতিক আহ্বানও প্রত্যাখ্যান করেছে বেইজিং কর্তৃপক্ষ।
জুনের শেষ দিকে কোপেনহেগেনে আগের একটি আলোচনায়ও চীনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু দেশটি তাতে যোগ দেয়নি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








