ছাড়পত্র পেল ‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্
প্রবাস নিউজ ডেস্ক :
‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নামে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ও বাহরাইনের ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে এ অগ্রযাত্রা।
এ উপলক্ষে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে ও আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের বিষয়টি অবহিত করে।
এর আগে প্রতিনিধি দল বাহরাইন চেম্বার অব কমার্সের সিইও আব্দুল্লাহ বাদের আল সাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় একটি পরিপূর্ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইনের আহবায়ক ব্যবসায়ী হায়াতুল্লাহ মল্লিক ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।
source : Daily Jugantor
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








