ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ সেপ্টেম্বরে

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০৪:২৮, ৪ আগস্ট ২০২৩   আপডেট: ০৬:০৪, ৪ আগস্ট ২০২৩

নিউইয়র্কে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ সেপ্টেম্বরে

বৈধপথে রেমিট্যান্স বাড়ানোর জন্য সেপ্টেম্বর মাসে নিউইয়র্কের হিলটন মিড টাউন হোটেলে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হবে। মুক্তধারা নিউইয়র্ক ও ইউএসএ- বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হবে। মেলা ২২ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে দুইদিন। 

মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, রেমিট্যান্স সংক্রান্ত অ্যাপ সার্ভিস, মানি এক্সচেঞ্জ হাউস ও রেমিট্যান্স চ্যানেল পার্টনাররা এই মেলায় অংশগ্রহণ করবে।

তিনি বলেন, অনুষ্ঠানে সেরা ৩০০ রেমিট্যান্স প্রেরককে আমন্ত্রণ জানানো হবে। তাদের মধ্যে ১০ জনকে রেমিট্যান্স পুরস্কার দেওয়া হবে। মেলায় বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানি অংশ নেবে। 

এই মেলায় শীর্ষ ৩টি মানি এক্সচেঞ্জ কোম্পানি বা রেমিট্যান্স চ্যানেল পার্টনারকে পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোই আমাদের লক্ষ্য। 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়