ফ্রান্সে বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী ব্যবসায়ীদের বৈঠক
প্রবাস নিউজ ডেস্ক :
ফান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত খন্দকার তালহার সঙ্গে ওই দেশের প্রবাসী ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
সেখানে ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা উপস্থাপন এবং নিরসনের জন্য কয়েকটি দাবি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন প্রবাসী ব্যবসায়ীরা।
বিমানের ফ্লাইট চালু, প্রবাসে বসে এনআইডি সার্ভিস, বিমানবন্দরে অহেতুক অপ্রাসঙ্গিক জিজ্ঞাসাবাদ, প্রবাসীদের জন্য বিনিয়োগ প্রণোদনা ও বীমা চালু, সরকারি খরচে মরদেহ পরিবহণসহ আনুষঙ্গিক গণদাবির তালিকা পেশ করেন ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন- ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরি সেলিম, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন কয়েছ, ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের হেড কো-অর্ডিনেটর আবু তাহির, ডিরেক্টর মাসুম খান দুলাল, ডিরেক্টর আল আমিন চৌধুরী, ডিরেক্টর হেলাল আহমদ।
এছাড়াও দুতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর দিলারা বেগম ও হেড অব চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম উপস্থিত ছিলেন।
ফ্রান্স প্রবাসীদের দীর্ঘদিনের পাসপোর্ট সমস্যা নিরসনের জন্য ইউরো বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা প্রদান করেন প্রবাসী ব্যবসায়ীরা।
source : daily Jugantor
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








