মরুর দেশে শীতকালীন হাঁস মুরগি কবুতরের হাট
প্রবাস নিউজ ডেস্ক :
কুয়েতে শীতের আগমনে জমে উঠেছে সাপ্তাহিক হাঁস-মুরগি ও কবুতরের কেনাবেচা। দেশটির সৌদি ও ইরাক সীমান্তঘেঁষা মরু অঞ্চল আবদালিতে এ হাট বসে।
সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার বসে এ হাট। গ্রীষ্মকালে প্রচণ্ড গরম থাকে। মরু অঞ্চলে গরমের তাপমাত্রা বেশি হওয়ার কারণে বন্ধ থাকে এ হাট।
শীতকালীন হাটে ভারত, মিশরসহ প্রবাসী বাংলাদেশি কেনাবেচা করে থাকেন। বড় জামিয়ার পাশে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা।
স্থানীয় কুয়েতি নাগরিকরা শখের বশে অথবা বাণিজ্যিকভাবে সিরিয়া, তুর্কি, ইরান, মিশর, থাইল্যান্ডসহ দেশের বিভিন্ন প্রজাতির হাঁস-মুরগি ও কবুতর এখানে নিয়ে আসেন; যা অফরা আবদালি ও জাহারাতে খামার করে পালন করা হয়। ওইসব খামারের পরিচ্ছন্নতা ও দেখাশোনার কাজ করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।
এ অঞ্চলের বিভিন্ন খামারিরা এ হাটে বিভিন্ন ধরনের হাঁস, মুরগি ও কবুতর বিক্রি করতে নিয়ে আসেন। সাপ্তাহিক ছুটির দিনে ঘুরতে আসা স্থানীয় কুয়েতিসহ বিভিন্ন দেশের প্রবাসীরা শখ করে এসব কিনে বাসা-বাড়িতে পালন করতে নিয়ে যান। অনেকেই খাওয়ার জন্য জীবিত কিনে নিয়ে যান। এর কারণ হলো- সিটি এলাকায় ফ্রিজের বিভিন্ন ধরনের মাংস পাওয়া গেলেও হাঁস, মুরগি ও কবুতরের টাটকা মাংস কম পাওয়া যায়।
source : daily Jugantor
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








