বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে চতুর্থ বইমেলা আয়োজনে ব্যাপক প্রস্তুতি
প্রবাস নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বৃহত্তর ওয়াশিংটন ডিসিতে আগামী ২৬-২৭ আগষ্ট অনুষ্ঠেয় চতুর্থ বইমেলার ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শনিবার এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বইমেলা আয়োজকদের সঙ্গে আলাপচারিতায় বিস্তারিত জানা যায়।
ডিসি বইমেলার আহ্বায়ক দোস্তগীর জাহাঙ্গীর জানান, এবারের বইমেলায় লেখক, সাহিত্যিক, কবি, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। বইমেলার অন্যতম আকর্ষণ হচ্ছে- বাংলাদেশের ফোক সংগীত ও বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস-নিউইয়র্কের বিশেষ পরিবেশনা। সেই সঙ্গে বইমেলায় আগতরা প্রখ্যাত কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতার সুযোগ। এছাড়া, পাঠ উন্মোচন, কিশোর-কিশোরীদের চিত্রাংকন, বিশেষ নৃত্য, গানের ছোঁয়ায় কবিতা, শর্ট ফিল্ম ইত্যাদি থাকছে এবারের বই মেলায়। এবারের বইমেলায় অংশ নিতে ইতোমধ্যেই বাংলাদেশের বাতিঘর, কথা প্রকাশ, ইউপিএল, অন্য প্রকাশ ও স্বদেশ-শৈলি এবং পশ্চিমবঙ্গের প্রকাশনা প্রতিষ্ঠান সংস্কৃতিসহ মোট সাতটি প্রকাশনী সংস্থা নাম লিপিবদ্ধ করেছে। এবারের বইমেলার স্লোগান- বিশ্বজুড়ে বাংলা বই।
এবারের বইমেলার প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিকভাবে এ বইমেলা আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কবি-সাহিত্যিকরা এই বইমেলায় মিলিত হবেন বলে আশা করা যাচ্ছে। বইমেলা হবে সারা বিশ্বের সাহিত্যপ্রেমী বাঙালির মিলনমেলা।’
পারিবারিক ছুটিতে বইমেলা উপভোগের পাশাপাশি রাজধানী ওয়াশিংটন ডিসির আশেপাশের ঐতিহাসিক স্থান পরিদর্শনের সুযোগ গ্রহণ করতে ডিসকাউন্ট মূল্যে ভার্জিনিয়ার স্টার্লিং- ডালাসে অবস্থিত হলিডে ইন ওয়াশিংটন হোটেলে অবস্থানের সুবিধা পাওয়া যাবে। এই হোটেলেই হবে দুদিনের এবারের বইমেলা।
ভারতের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শর্বরী গঙ্গোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করেন।
ডিসি বইমেলার সমন্বয়ক সামিনা আমিনের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বইমেলার প্রধান উপদেষ্টা ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন ব্যবস্থাপনা সম্পাদক সরকার কবির উদ্দিন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের তথ্য বিভাগের সাবেক কর্মকর্তা ওয়াহেদ হোসেইনী, ডিসি বইমেলার প্রধান পৃষ্টপোষক মাজহারুল হক, প্রধান সমন্ময়ক ড. নজরুল ইসলাম, এবারের বইমেলা ম্যাগাজিন কমিটির প্রধান আনোয়ার ইকবাল কচি, সমন্বয়ক আতিয়া মাহজাবিন নিতু, সমন্বয়ক ফাতেমা সিদ্দিক, সমন্বয়ক ইরাজ তালুকদার, সমন্বয়ক শিমুল মৌ, সমন্বয়ক হাসনাত সানি, সঙ্গীত শিল্পী দিনার মনি, কবিতা দেলোয়ার, মিজানুর রহমান খান, নাসরিনা মুন্না, তাসলীমা আখতার প্রমুখ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








