কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল
কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে ভ্যাঙ্কুভার শহরের ডাউনটাউনের আর্ট গেলারিতে ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভারে উদ্যোগে স্থানীয় সময় রোববার এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সৌজন্যে মঞ্চে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। স্থানীয় শিল্পী ছাড়াও পারভেজ সাজ্জাদ, পিন্টু ঘোষ, দি রক স্টার শুভ, মিশু সাব্বির, ডি জে রাহাত অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার ইভেন্ট কোম্পানি সিইও লোটাস কমল বলেন, ‘আমরা চাই লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক। একই সঙ্গে আমাদের নতুন প্রজন্ম আমাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতিকে হদয়ে ধারণ করুক।’
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








