ফেসবুকের ওপর বাইডেন প্রশাসনের চাপ
জনসম্মুখে নিয়ে আসা ফেসবুকের নথিতে দেখা গেছে কমেন্টে সেন্সর আরোপ করতে ফেসবুকের ওপর চাপ প্রয়োগ করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। হাউয জুডিশিয়ারি কমিটি চেয়ারম্যান এবং রিপাবলিকান জিম জর্ডান বৃহস্পতিবার একে বাক স্বাধীনতার সাংবিধানিক লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছেন।
জর্ডান ও তার দল সরকারের ‘ওয়েপনাইজেশন’ নিয়ে তদন্ত করতে গিয়ে নথিগুলো পেয়েছেন। নথিগুলো প্রমাণ করে যে বাইডেন প্রশাসনের অসাংবিধানিক চাপের কারণে ফেসবুক ও ইন্সটাগ্রাম পোস্টগুলোর ওপর সেন্সর আরোপিত হয়েছে।
নথিগুলোতে ২০২১ সালে মার্ক জাকারবার্গ ও শেরিল স্যান্ডবার্গকে করা ফেসবুক কর্মকর্তার ইমেইল পাওয়া গেছে। ইমেইলে বলা আছে, ‘কোভিড-নাইন্টিন ভ্যাকসিন বিরোধী কন্টেন্টগুলোকে সরিয়ে দেয়ার জন্য হোয়াইট হাউয ও প্রেসসহ বহিরাগত অনেক সহযোগীদের কাছ থেকে আমরা ক্রমাগত চাপের সম্মুখীন হচ্ছি।’
সেই সময় ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ তার সহকর্মীদের এক বার্তায় জানান, ফেসবুক অ্যান্টি ভ্যাকসিন মিম সরিয়ে না নেয়ায় বাইডেনের সিনিয়র উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট ক্ষুদ্ধ হয়েছেন।
অ্যামেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, ‘ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেটির সিদ্ধান্ত নিতে সরকার হস্তক্ষেপ করতে পারে না। আমাদের সাংবাধিনাকি অধিকারগুলো পেতে সরকার আমাদের উপর ব্যক্তিগত চাপ ব্যবহার করতে পারে না।’
জর্ডান এই সপ্তাহের শুরুর দিকে সতর্ক করেছিলেন যদি জাকার্বাগ সরকারি হস্তক্ষেপের নথিগুলো প্রকাশ না করেন তাহলে তার কমিটি জাকারবার্গকে কংগ্রেসের অবমাননায় দায়ী করবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








