প্রচন্ড গরমে আমেরিকায় ৭`শ ফ্লাইট বাতিল ঘোষনা
প্রবাস নিউজ ডেস্ক :
অ্যামেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার ৭৩০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
সংস্থাটি সতর্ক করে জানায়, উত্তর-পূর্বাঞ্চলের পাশাপাশি অ্যাটলান্টা, ডেনভার ও ফ্লোরিডা বিমানবন্দরের ফ্লাইটগুলোও রিরুটিং বা বাতিল করা হতে পারে।
নিউইয়র্ক সিটির জন এফ ক্যানেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর, লাগার্ডিয়া বিমানবন্দর ও নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরি আবহাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
জেএফকে বিমানবন্দরে গড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে বিলম্বিত ছিল বিভিন্ন ফ্লাইট।
নিউ ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এবং নিউ ইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যায় তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ার পূ চলতি সপ্তাহে শক্তিশালী, ধীরগতির বজ্রপাত ও ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
হার্টফোর্ড, কানেটিকাট ও বোস্টনসহ নিউ ইংল্যান্ডের বেশিরভাগ শহরে ফ্লাড ওয়াচ জারি করা হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








