কাতারে গাড়ি চালকদেরকে পুরষ্কার দিয়েছে বাংলাদেশ দূতাবাস
ই এম আকাশ, কাতার প্রতিনিধি :
কাতার প্রতিনিধি ই এম আকাশ জানান, ১৭ জুন শনিবার, সন্ধ্যায় কাতার রাজধানীর দোহার রাওয়ান ফাইভ স্টার হোটেল হলরুমে আয়োজিত অনুষ্ঠানে, কাতারের গাড়িচালকদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় ৷
দূতাবাসের কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মো: মাহাদি হাসানের সঞ্চালনায়, দূতাবাসের মিনিস্টার শ্রম ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কাতারের বিভিন্ন কোম্পানিতে নিয়োজিত গাড়ি চালকেরা ও লিমোজিন কোম্পানির মালিকেরা ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম৷
এ সময় দূতাবাসের পক্ষে থেকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, পলিটিক্যাল মিনিস্টার মো: ওয়ালিউর রহমান, কাউন্সিলর মোবাশ্বেরা কাদেরি,
প্রথম সচিব শ্রম তন্ময় ইসলাম, দ্বিতীয় সচিব মো: নাসির উদ্দীন প্রমুখ৷
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ চলাকালীন সময়ে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তখন দূতাবাসের মধ্যে মাসব্যাপী গাড়ি চালকদের নিয়ে কর্মশালা -সেমিনার ও সচেতনামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল দূতাবাস৷ গাড়ি চালকদেরকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়৷
এ সময় কাতারের ১৮৫ জন গাড়ি চালকদেরকে এই সার্টিফিকেট প্রদান করা হয়৷ পাশাপাশি প্রবাসী বাংলাদেশী লিমুজিন কোম্পানির মালিকদেরকেও এই সম্মাননা প্রদান করা হয়৷ এ সময় গাড়ি চালকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে মিলন মেলায় পরিণত হয়৷
বক্তারা গাড়ি চালকদেরকে কাতারের আইন কানুন মেনে চলার আহ্বান জানান৷
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








