মালয়েশিয়ায় ছাপাখানায় অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু
প্রবাস নিউজ ডেস্ক :
মালয়েশিয়ায় ছাপাখানায় আগুনের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চার বাংলাদেশির মৃত্যু হলো। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন মারা যান মো. সাইফুল ইসলাম। তার বাড়ি যশোরে।
অগ্নিকাণ্ডে দগ্ধ মো. সাইফুল ইসলাম (৪২) সারডাং হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার রাত থেকে সাইফুলের শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে।
রোববার স্থানীয় সময় ভোর ৫টায় মালয়েশিয়ায় থাকা সাইফুলের নিকট আত্মীয় খালিদ হাসান রিপনের কাছে ফোনে সাইফুলের শারীরিক পরিস্থিতি জানানো হয়। রিপন সকাল ৮টায় হাসপাতালে ছুটে যান।
সেখান থেকে রিপন ফোনে জানান, সাইফুলের শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। অক্সিজেন নিচ্ছে না। ঠিক সাড়ে ১০টায় হাসপাতাল থেকে ফোনে রিপন জানান, সাইফুল মারা গেছেন। সাইফুলের মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষও নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মারা যান লিটন (৩৪) ও মোরাদ আলী মোল্লা (৩৮)। দগ্ধ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন মারা যান মনির উজ্জামান (৪২)।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রাজা (২৯) এবং বাবলু রহমান (৪৪) চিকিৎসা নিয়ে শনিবার বাসায় ফিরেছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








