পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি
প্রবাস নিউজ ডেস্ক :
পর্তুগালে বসবাসরত বাংলা সংবাদমাধ্যমের সংবাদকর্মীদের নিবন্ধিত সংগঠন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৩-২৪ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন হয়েছে। সোমবার লিসবনের স্থানীয় একটি রেঁস্তেরায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রথমেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। তিনটির কোনো পদে একাধিক প্রার্থী না থাকাতে সবার মৌখিক সম্মতিতে সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীরকে নির্বাচিত করা হয়।
পরে সবার মতামত ও পরামর্শক্রমে ১৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমেদ এবং কার্যকরী কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ পাটোয়ারী (ঢাকা পোস্ট) ও রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন)। সিনিয়র সহ-সভাপতি এফ আই রনি (ব্যুরো প্রধান, দৈনিক ভোলার বাণী)। সহ-সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম (আরটিভি), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা), যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (দৈনিক ইত্তেফাক), এনামুল হক (একুশে টিভি), মো. আবু সাঈদ (জাগোনিউজ), সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ (দৈনিক আমাদের সময়), প্রচার সম্পাদক মহি উদ্দিন (আটলান্টিক টিভি পর্তুগাল), দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী (চট্টগ্রামের সময়) এবং সদস্য হিসেবে রয়েছেন শওকত ও রাহীব ফয়সাল।

পর্তুগাল বাংলা প্রেসক্লাব ২০২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পর পর্তুগিজ সরকারের নিবন্ধন পায়, যা পরবর্তীতে দেশটির বাংলাদেশ কমিউনিটির স্থানীয় খবরাখবর বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী বিভিন্ন গণমাধ্যমগুলোতে নিয়মিত পরিবেশন করে আসছে। পাশাপাশি সংগঠনটি কমিউনিকেশন ডেভেলপমেন্ট, সিটিজেন জার্নালিজম ও ডিজিটাল লিটারেসিসহ পর্তুগিজ সরকারের স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








