মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ৯০ বিদেশি শ্রমিক আটক
প্রবাস নিউজ ডেস্ক :
মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ৯০ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির কুয়ালালামপুর সিটি হলসহ (ডিবিকেএল) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে কুয়ালালামপুরের চেরাসের তামান মুতিয়ারা বারাতের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং করপোরেশন (এসডব্লিউকর্প) এবং মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের (ডিওএসএইচ) সহযোগিতায় এই অভিযান চালানো হয়। আটদের মধ্যে বাংলাদেশের ৬৪, ভারতের ১৪, মিয়ানমারের ৬ ও পাকিস্তানের ৬ জন নাগরিক রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, আটকদের কোনো বৈধ কাগজপত্র ছিল না।
এদিকে বিদেশি শ্রমিকদের আটকের পর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাঠামো নির্মাণ ও নির্মাণ সাইটটি নোংরা পরিবেশের কারণে বন্ধ করে দিয়েছে ডিবিকেএল।
ডিবিকেএল এক বিবৃতিতে বলেছে, রাস্তা, ড্রেন এবং বিল্ডিং আইন ১৯৭৪-এর ৭০ ধারা অনুযায়ী নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি (ডব্লিউপিকেএল) জুড়ে সংসদীয় নির্বাচনি এলাকা অনুযায়ী সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








