কমুউনিটির প্রিয়মুখ জন উদ্দিনের মৃত্যু
প্রবাস নিউজ ডেস্ক :
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি জন উদ্দিন ৩ জুন শনিবার আলাবামায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে …রাজিউন)। সেখানে জন উদ্দীনের স্ত্রী ও ১২ বছরের একটি ছেলে রয়েছে।
জন উদ্দীনের স্ত্রী সুফিয়া হানান জানান, তারা রাতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ জন উদ্দীনের বুকে ব্যথা শুরু হয়। শ্বাসপ্রশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। এম্বুলেন্স কল করে সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সংবাদ পেয়ে মিশিগানে বসবাসকারি জন উদ্দীনের বড় ভাই জালাল আলাবামার গেছেন। সেখানে তার স্রী-সন্তানের সাথে কথা বলে দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
জানা গেছে, জন উদ্দীন আলাবামা স্টেটের ডেমোপ্লাস শহরে একটি হোটেলে কাজ করতেন গ্রীষ্মকালীন সময়ে। কাজের জন্যই তারা এ শহরে থাকতেন। তাদের টেক্সাসে বাসা রয়েছে। অন্য সময়ে তারা টেক্সাসেই বসবাস করেন।
জন উদ্দীনের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন।
তারা জানান, পরিবার চাইলে জন উদ্দীনের দাফন-কাফনের দায়িত্ব নেবে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা। এ ব্যাপারে তারা জন উদ্দীনের পরিবারের সাথে কথা-বার্তা বলছেন।
সৌজন্যে : ইউএসএ নিউজ অনলাইন
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








