মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রীর বৈঠক
প্রবাস নিউজ ডেস্ক :
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় তারা মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, কর্মীদের সামগ্রিক সুরক্ষা, রিক্যালিব্রেশন এবং শ্রমবাজার সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় মালয়েশিয়ার পুত্রজায়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, মিনিস্টার (লেবার) নাজমুছ সাদাত সেলিম, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রাজলিন জুসোহসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অত্যন্ত সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকাণ্ডে দক্ষতা ও সফলতার সঙ্গে অবদান রাখছে। কর্মীদের দক্ষতার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এরপর বিকাল ৩টায় প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমারের আরেকটি বৈঠক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার শ্রমবাজারে আরও সুষ্ঠু ও নিরাপদ স্বল্পতম সময়ে হাউজমেইড ও সিকিউরিটি গার্ডসহ অধিক সংখ্যক কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল জাইনি উজাং এবং মো. খোরশেদ আলম খাস্তগীর, মো. নাজমুস সাদাত সেলিমসহ হাইকমিশনের কর্মকর্তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








