কুয়েতের সঙ্গে জিটুজি চুক্তি স্বাক্ষর
প্রবাস নিউজ ডেস্ক :
দক্ষ জনশক্তি নিয়োগে প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে জিটুজি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এ চুক্তির ফলে শিগগিরই দেশটিতে নার্সসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে ৩১ মে চুক্তি সই হয়। জানা যায়, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কুয়েতে গড়ে উঠছে বহুতল ভবন, নতুন করে তৈরি হচ্ছে রাস্তাঘাট, অফিস-আদালত, স্কুল-কলেজ ও হাসপাতাল। এসব কাজে দেশটির শ্রম বাজারে জনশক্তির চাহিদা বেড়েই চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন শ্রমবাজার খুঁজছে দূতাবাস। গত বছর থেকে নার্স নিয়োগের মধ্য দিয়ে কুয়েতে দক্ষ জনশক্তির দ্বার খুলেছে। তারা কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। বছর যেতে না যেতেই নতুন করে যোগ হয়েছে জিটুজি চুক্তি।
সংবাদ সম্মেলনে আশিকুজ্জামান বলেন, কুয়েতের শ্রমবাজার বাংলাদেশের জন্য খুবই সম্ভবনাময় একটি খাত। এর মাধ্যমে প্রথমবারের মতো সরকারিভাবে কুয়েতে আসতে পারবেন নার্স ও টেকনিশিয়ানরা। দীর্ঘদিনের প্রচেষ্টার পর ৩১ মে প্রথমবারের মতো কুয়েতের সঙ্গে বাংলাদেশের জিটুজি চুক্তি সই হলো। কুয়েতে বর্তমানে ২ লাখ ৬০ হাজার বাংলাদেশির বসবাস। তবে অনেকের পেশাগত প্রশিক্ষণ তেমন নেই। সংশ্লিষ্টরা মনে করেন, শ্রমিকদের সঠিক প্রশিক্ষণ দিতে পারলে কুয়েতের বাজার দখল করতে পারবে বাংলাদেশ। আর এতে দেশে বাড়বে রেমিট্যান্সপ্রবাহ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








