পর্তুগালে কুলাউড়া উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত
প্রবাস নিউজ ডেস্ক :
রাজধানী লিসবনে প্রবাসে ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে পর্তুগালে বসবাসরত সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বাসীগণ ১০১ জন কার্যকরী সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
উক্ত কমিটিতে সুমন আহমেদ সিদ্দিকী সভাপতি ও মো. রনি আহমেদ সাধারণ সম্পাদক এবং নোমান হোসাইনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কুলাউড়া উপজেলা সমিতি, পর্তুগাল এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
লিসবনস্থ সামাজিক সংগঠনটির কার্যকরী সদস্যগণ ও ২৫ জন উপদেষ্টা মন্ডলীর সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক কমিটি চূড়ান্ত করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তানভীর মোজাম্মেল শোভনসহ মোট ১৭ জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ মোট ৯ জন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান লিজুসহ মোট ৭ জন। এছাড়াও কমিটিতে কোষাধ্যক্ষ খালেদুর রহমান তানজুল, প্রচার সম্পাদক ওয়াদুদ অনিক, দপ্তর সম্পাদক জুবেল আহমেদসহ মোট ২৪ জন বিষয় ভিত্তিক সম্পাদক এবং ৩৯ জন সদস্যসহ সর্বমোট ১০১ জনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
২৫ মে রবিবার নব নির্বাচিত সভাপতি সুমন আহমেদ সিদ্দিকী তার বক্তব্যে কুলাউড়া উপজেলার সকল প্রবাসীদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল দলমত নির্বিশেষে বাংলাদেশ কমিউনিটির সাথে কুলাউড়া সেতু বন্ধন গড়ে কেবল নিজেদের আঞ্চলিকতার উন্নয়নে কাজ নয়, পুরো জেলাবাসী তথা বাংলাদেশী কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার আহবান ব্যক্ত করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








