প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ডেনমার্ক আ.লীগের সমাবেশ
প্রবাস নিউজ ডেস্ক :
রাজশাহী জেলা বিএনপির সমাবেশ থেকে দলের নেতা আবু সাঈদ চাঁদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক সমাবেশ করেছে।
রোববার (২১ মে) ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপত্বিতে ও সাধারণ সস্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় কোপেনহেগেন, নরোব্ররো, পাপাস পিৎজা ও রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদ জানিয়ে ডেনমার্ক আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপির সব ষড়যন্ত্রের দুর্গ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে। বাংলাদেশে হত্যার রাজনীতি বিত্রনপি শুরু করেছে। এটা তারা আবার প্রমাণ করল।
২০০৪ সালে গ্রেনেড হামলা করে বিএনপি তৎকালীন বিরোধী দলের নেতা বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তারা বলেন, বাংলাদেশে বাংলা ভাইসহ সব জঙ্গিবাদের জন্মদাতা বিএনপি। তাই বিএনপির সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, দুর্বৃত্তপরায়ণ রাজনীতিকে কবরস্থানে পাঠাবে আওয়ামী লীগ।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা রুহুল আমীন কাজল, সহসভাপতি ইউসুফ চপল, যুগ্ম সাধারণ সস্পাদক বোরহান উদ্দিন, মোছাদ্দেকুর রহমান রাসেল, সাদেকুল ইসলাম খোকন, সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী, দপ্তর সস্পাদক সেলিম হোসাইন, সাংস্কৃতিক সস্পাদক মো. হুমায়ন কবির, অর্থসস্পাদক মো. শিপন, আইনবিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম রকি প্রমুখ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








