ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৮ শ্রাবণ,  ১৪৩৩

কাতারে আওয়ামী লীগের কমিটি ঘোষণা

ই এম আকাশ, কাতার প্রতিনিধি : 

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ মে ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার আগমন উপলক্ষে কাতারে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে৷ সংবাদ সম্মেলনে করে নতুন কমিটির ঘোষণা করেন ৪ সদস্যের নির্বাচন কমিশন প্যানেল। কাতারের একটি পাচতারকা হোটেল উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে কমিটি ঘোষণা করেন  নির্বাচন কমিশনার যথাক্রমে    বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন,সৈয়দ আনা মিয়া, মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী ৷ 

এ সময় ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় মো :  শাহ আলমকে সভাপতি, মোল্লা মো: রাজিব রাজকে  সাধারণ সম্পাদক ও এম সাখাওয়াত খানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ ইসমাইল মিয়া, উপদেষ্টা ড.  হাবিবুর রহমান,  উপদেষ্টা

বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, ও উপদেষ্টা জসিম উদ্দিন দুলাল৷ 

কাতার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ,বংগবন্ধু পরিষদ, জাতীয় পার্টি ও জাসদ এর বিপুলসংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন৷  সিনিয়র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন  মোহাম্মদ আবুল কাশেম,  সহ সভাপতি মোহাম্মদ আবু তাহের  প্রমুখ৷ 

নবনির্বাচিত নেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বহাল রাখতে প্রবাসে থেকে রাজনৈতিক  সাপোর্ট দেয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়