ইত্তিহাদে পাঁচ বছর হারে না ম্যানসিটি
প্রবাস নিউজ ডেস্ক :
ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে এক শক্তিশালী দল ম্যানচেস্টার সিটি। ভক্তদের সামনে দুর্বার তারা। জ্যাক গ্রেলিসের মতে, হোম ম্যাচে অপ্রতিরোধ্য তারা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ইত্তিহাদ স্টেডিয়ামে ১৫ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখ, লিভারপুল, আর্সেনাল, আরবি লাইপজিগ হ্যালান্ড-ডি ব্রুইনাদের ডেরায় এসে হারের স্বাদ পেয়েছে।
গত নভেম্বরে ব্রেনফোর্ডের বিপক্ষে ইত্তিহাদে হেরেছিল ম্যানসিটি। ডিসেম্বরে জিততে পারেনি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এভারটনের বিপক্ষে। এর বাইরে পেপ গার্দিওয়ালার দলের বিপক্ষে সুবিধা করতে পারেনি কোন দল।
চ্যাম্পিয়ন্স লিগে ইত্তিহাদে আরও বেশি কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে ম্যানসিটি। পাঁচ বছর ইউরোপ সেরার লড়াইয়ে ঘরের মাঠে হারে না তারা। সর্বশেষ দলটির হোমে হার এসেছিল ২০১৮ মৌসুমে। লিঁও’র বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল সিটিজেনরা।
ওই হারের পর এখন পর্যন্ত ৫৩ হাজার ৪০০ দর্শক ধারণক্ষম স্টেডিয়ামে ২৫ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলেছে ম্যানসিটি। প্রতিপক্ষ হিসেবে কখন বায়ার্ন, রিয়াল মাদ্রিদ, পিএসজি বা অ্যাথলেটিকো মাদ্রিদকে পেয়েছে। কোন ম্যাচে হারেনি তারা। দু’বার অবশ্য ড্র করেছে।
ওই ২৫ ম্যাচে সিটিজেনদের জয়ের পাল্লা ভারী ছিল ৯২ শতাংশ! ২৫ ম্যাচ খেলে ৮১ গোল করেছে ম্যানসিটি। গোল হজম করেছে মাত্র ১৮টি। এর মধ্যে আরবি লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলের জয়, স্পোর্টিং সিপির বিপক্ষে ৫-০ গোলের জয়ও আছে।
ঘরের মাঠে অসাধারণ ওই পারফরম্যান্সের পরও পেপ গার্দিওয়ালা এখনও ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি। সেটা অবশ্য অ্যাওয়ে ম্যাচের পারফরম্যান্সের কারণে। এবার দলটির ফাইনালে যাওয়ার ও শিরোপা জেতার ভালো সুযোগ আছে। তবে ঘরে রিয়াল মাদ্রিদ বাধা ডিঙাতে হবে দলটির।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সেরা দল রিয়াল মাদ্রিদও নিশ্চয় ছেড়ে কথা বলবে না। সেজন্য কার্লো আনচেলত্তির দলের ভাঙতে হবে ঘরে ম্যানসিটির অসাধারণ জয়ের রেকর্ড। ভিনিসিয়াস জুনিয়র, করিম বেনজেমা, মডরিচ এবং ফেদে ভালভার্দেকে নিয়ে লস ব্লাঙ্কোসরা ওই আশা করতেই পারে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








