তথ্যমন্ত্রীর সঙ্গে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের নেতাদের সাক্ষাৎ
প্রবাস নিউজ ডেস্ক :
সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিতব্য ‘ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে’ যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যাত্রাবিরতিতে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
আজ বৃহস্পতিবার (১১ মে) তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, দুবাই নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, আমিরাতে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার,আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সম্পাদক মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, প্রচার সম্পাদক সাজ্জাদুর ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, ক্রীড়া সম্পাদক রিয়াদ বিন রাজু, সাইফুল ইসলাম হারুন, ইমদাত হোসেন, জোবাদুল করিম, খোরশেদুল আলম, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ এরশাদ, মালেক আবদুল্লাহ, আমিরাতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক মিজান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, ব্যবসায়ী সাইফুল আলমসহ নেতারা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিশ্ব নেতৃবৃন্দ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতির প্রশংসায় পঞ্চমুখ। প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়ে এই অগ্রগতিতে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতেও তাদের অবদান রয়েছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা দেশের উন্নয়নে কাজ করবেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








